নিহত আবদুল বারেক
নেত্রকোনার মদনে পৌরসভার ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় আবদুল বারেক নামের এক বৃদ্ধ মারা গেছেন। ওই ব্যক্তি জুলাই যোদ্ধা। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।আজ সোমবার দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারেক চানগাঁও গ্রামের চকপাড়ার বাসিন্দা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারান।
আটক তরুণ আতিকুল ইসলাম পৌরসভার বাড়িভাদেরা এলাকার আবদুর রশিদের ছেলে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন রায়হান আহমেদ নামের এক ব্যক্তি। ইজারার টাকা আদায়ের জন্য নিয়োজিত লোকজন পৌরসভার সীমানার বাইরে থেকেও টোল আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।গতকাল রোববার চোখের চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আবদুল বারেক।
চিকিৎসা শেষে আজ দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।