advertisement
advertisement

আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

আদালত অবমাননার বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই সতর্ক করেন।ট্রাইব্যুনাল গত ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

সেদিন এক ব্রিফিংয়ে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) বলেছিল, আসাদুজ্জামান এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এসব কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে।এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামানকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। আজ তিনি ট্রাইব্যুনালে হাজির হন।

শুনানিতে আসাদুজ্জামান বলেন, তিনি তাঁর বক্তব্যে ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশে কথাগুলো বলেননি।ট্রাইব্যুনাল বলেন, কেউ বলতে পারবেন না যে, বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর