অপেরা ও যাত্রা—দুই ধারারই কেন্দ্রে রয়েছে সংগীত, অভিনয়, নাটকীয়তা এবং মানুষের চিরচেনা আবেগ। কিন্তু দুই ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এই সংলাপ কতটা গভীরভাবে মঞ্চে ফুটে উঠল?ফরাসি ধ্রুপদি অপেরার সঙ্গে বাংলা অপেরা বা ঐতিহ্যবাহী যাত্রাপালার সুরের মেলবন্ধন। ভাবনাটিই ছিল ব্যতিক্রমী। ইউরোপীয় সংগীতের দীর্ঘ ঐতিহ্য আর বাংলার নিজস্ব গীতিনাট্যধারাকে একই মঞ্চে নিয়ে আসার এমন উদ্যোগ ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে তৈরি করেছিল ভিন্ন প্রত্যাশা।
কারণ অপেরা ও যাত্রা—দুই ধারারই কেন্দ্রে রয়েছে সংগীত, অভিনয়, নাটকীয়তা এবং মানুষের চিরচেনা আবেগ। কিন্তু দুই ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এই সংলাপ কতটা গভীরভাবে মঞ্চে ফুটে উঠল?
সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সংগীতানুষ্ঠানে ফ্রান্স দূতাবাসের আমন্ত্রণে ঢাকায় আসেন ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।