বাহরাইনের সিত্রায় হামলার পর একটি বেসামরিক স্থাপনায় আগুন জ্বলছে। ২১ নভেম্বর ২০২৬
বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডারব্যবস্থায় গত শনিবার রাতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে গত এক সপ্তাহে হামলা জোরদারের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে। এ সময়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারেও হামলা হয়েছে।
ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোনও।গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।
কিন্তু যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।এ পরিস্থিতিতে গতকাল তেহরানে বার্ষিক পুঁজিবাজার সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে তাঁর দেশ ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলা করছে।আইআরজিসির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।