আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশ বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
২০২৭ সাল থেকে বাংলাদেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এআই শেখানোর পরিকল্পনা করেছে সরকার। উদ্যোগটি ভালো। কিন্তু কী শেখাব আমরা? চ্যাটজিপিটি চালানো? নাকি এমন কিছু, যা শিখলে আজকের এআই বুঝতে পারবে, ভুল ধরতে পারবে, আগামী দিনের নতুন প্রযুক্তিও তৈরি করতে পারবে?কয়েক বছর আগে সবাইকে কোডিং শেখানোর পরিকল্পনা নিয়ে প্রথম আলোতে একটি লেখা লিখেছিলাম।
শিরোনাম ছিল ‘কোডিং শিখে করাত চালাব, না কাঠমিস্ত্রি হব?’ কথাটি আজও প্রাসঙ্গিক। শুধু করাত চালাতে জানলেই যেমন কাঠমিস্ত্রি হওয়া যায় না, তেমনি এআইয়ের নানা সফটওয়্যার ব্যবহার জানলেই এআই বোঝা যায় না। সফটওয়্যার বদলাবে। কিন্তু গণিত, যুক্তি, পরিসংখ্যান আর প্রশ্ন করার অভ্যাস থেকে যাবে।এগুলো শেখানোর জন্য কি প্রতিটি স্কুলে দামি কম্পিউটার লাগবে? আমার মনে হয় না। কয়েকটি উদাহরণ দিই। ষষ্ঠ শ্রেণির কথাই ধরুন। বাংলাদেশে গরমকাল মানেই আম।
ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোপালভোগ—কত জাতের আম!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।