advertisement
advertisement

চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল

ইতালীয় বিলাসপণ্য ব্র্যান্ড গুচি ও গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোমেলাতোর যৌথ উদ্যোগে তৈরি মোনিলি সংগ্রহের গয়না। এতে চামড়ার সঙ্গে সোনা ও হীরা ব্যবহার করা হয়েছে

advertisement

গুচি থেকে পোমেলাতো—বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলো এখন চামড়া দিয়ে বানাচ্ছে বিলাসবহুল গয়না। সোনা, রুপা, হীরা ও মূল্যবান রত্নপাথরের সঙ্গে চামড়ার সমন্বয়ে তৈরি হচ্ছে আংটি, ব্রেসলেট ও নেকলেস। চামড়া বুনন, প্যাঁচানো কিংবা পুঁতি তৈরির অভিনব কৌশল ব্যবহার করে গয়নার নকশায় আনা হচ্ছে বৈচিত্র্য। বিলাসবহুল ফ্যাশনপণ্যের অন্যতম পরিচিত উপাদান চামড়া। জুতা, ব্যাগ, জ্যাকেটসহ বিভিন্ন পোশাকে দীর্ঘদিন ধরে চামড়ার ব্যবহার হয়ে আসছে।

তবে এত দিন গয়নার জগতে চামড়ার ভূমিকা ছিল অনেকটাই গৌণ। সেই ধারণা বদলে দিচ্ছে বিশ্বের কয়েকটি নামকরা ফ্যাশন ও গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা মূল্যবান রত্নপাথরের সঙ্গে চামড়ার সমন্বয়ে তৈরি করছে নতুন ধরনের বিলাসবহুল গয়না। এসব গয়নায় চামড়া এখন আর কেবল সহায়ক উপাদান নয়, বরং নকশার অন্যতম প্রধান আকর্ষণ।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিলাসবহুল গয়নায় চামড়ার ব্যবহার ও নতুন প্রবণতার এসব কথা তুলে ধরা হয়েছে।চামড়ার সঙ্গে সবুজ রত্নপাথরবিলাসবহুল গয়নায় চামড়ার নতুন ব্যবহার তুলে ধরেছে ব্রাজিলের গয়না ডিজাইনার আরা ভার্তানিয়ান ও হেলিও আসকারির যৌথ উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর