ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডর কর্নেল নাসির উদ্দিন। আজ সোমবার দুপুরে
বিতর্কিত কোনো ব্যক্তি বা পলাতক কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।আজ সোমবার সকালে ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্নেল নাসির উদ্দিন এ কথা বলেন।
এ সময় সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা এবং চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।