বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এখন থেকে ভর্তি পরীক্ষা নিতে আইনগত বাধা থাকছে না।
চাইলে তারা যেকোনো সময় ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাএর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে।
একই সঙ্গে বুয়েট, মেডিকেলসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনেও আর কোনো আইনি বাধা থাকছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।