advertisement
advertisement

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা

সহজমোবাইলের লোগো

advertisement

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে অ্যালমার সঙ্গে ঋণসুবিধার চুক্তি সম্পন্ন করেছে সহজমোবাইল। এর আওতায় যুক্তরাষ্ট্রের হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়া ইউএসএর মাধ্যমে সর্বমোট আড়াই কোটি ডলার ঋণ নিতে পারবে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন কেনার জন্য বিকন পিক পার্টনারসের নেতৃত্বে সহজমোবাইল দেবে এই সুবিধা।

সহজমোবাইলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।২০২৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে ৩ হাজার ৩০০টির বেশি খুচরা বিক্রেতা অংশীদারের মাধ্যমে লাখো গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে সহজমোবাইল। নিজস্ব প্রযুক্তি, আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও স্থানীয় কার্যক্রম কাজে লাগিয়ে ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়নের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর মাধ্যমে বিশেষ করে নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় তারা।সহজমোবাইলের নেতৃত্বে আছেন রাফসান ফয়েজ (মাঝে), আবু আল মোতালিব (বাঁয়ে) ও জেসন লিউবাংলাদেশে ঋণপ্রাপ্তি ও ডিজিটাল সংযোগে এখনো বড় ঘাটতি রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর