advertisement
advertisement

বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ, কী ঘটছে পাকিস্তানে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ, কী ঘটছে পাকিস্তানে?

পেশোয়ারে এক সমাবেশে বিলাওয়াল ভুট্টো জারদারি

advertisement

পাকিস্তানে এখন খুব কম রাজনীতিকই আছেন, যাঁরা কোনো বড় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সব ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারেন।তবে ১৭ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তরুণ চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি করাচি প্রেসক্লাবে এক বিস্ফোরক ভাষণ দেন। তাঁর বক্তব্যে স্বীকারোক্তি ও সতর্কবার্তা—দুটিই ছিল। তিনি জানতেন, সাংবাদিকেরা তাঁর কথার নানা অসংগতি তুলে ধরবেন।

তা সত্ত্বেও তিনি স্বীকার করেন, রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের পেছনে তাঁরও দায় রয়েছে। তিনি বলেন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানই জনগণের আস্থা হারিয়েছে। এখন সেই আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।সবাই জানেন, পিপিপির সমর্থনের ওপর ভর করেই টিকে আছে শাহবাজ শরিফের সরকার। অথচ বিলাওয়ালের ভাষণজুড়ে ছিল সেই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ।

সবচেয়ে বড় বিস্ময়টি ছিল প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফকে ঘিরে।পাকিস্তানে যে সংকটে পড়ল আসিম মুনির ও শরিফ–ভুট্টো পরিবারপাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি বিলাওয়াল ভুট্টো?সম্প্রতি আসিফ নতুন প্রদেশ গঠনের পক্ষে কথা বলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর