advertisement
advertisement

ঢাকার প্রথম সংবাদপত্র ও ছাপাখানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
ঢাকার প্রথম সংবাদপত্র ও ছাপাখানা

প্রাচীন মুদ্রণযন্ত্র ও ঢাকাপ্রকাশের নামলিপি অবলম্বনে

advertisement

‘ঢাকা ব্রাহ্মসমাজ: বাঙ্গালা যন্ত্র ও ঢাকাপ্রকাশ’ শিরোনামে এ লেখাটি প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে প্রকাশিত হয় ২০০৪ সালের ২৩ জুলাই।

এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।ঢাকা ব্রাহ্মসমাজ (১৮৪৬), ঢাকার প্রথম ছাপাখানা বাঙ্গালা যন্ত্র (১৮৫৯) ও ঢাকার প্রথম সংবাদপত্র ঢাকাপ্রকাশ (১২৬৭ বঙ্গাব্দ)—এ তিনটি প্রতিষ্ঠানকে ঘিরে উনিশ শতকে ঢাকায় একটি শিক্ষিত অভিজাত শ্রেণি গড়ে উঠেছিল, যাঁরা ঢাকার সমাজ ও সংস্কৃতিতে একটা পরিবর্তনের হাওয়া প্রবাহিত করেছিলেন।

তাঁদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম ইংরেজি স্কুল ঢাকা কলেজিয়েট স্কুল (১৮৩৫), ঢাকা কলেজ (১৮৪১), পোগোজ স্কুল (১৮৪৮), ব্রাহ্মবিদ্যালয় (১৮৫৮), জগন্নাথ স্কুল (১৮৭২), জগন্নাথ কলেজ (১৮৮৪), ইডেন ফিমেল স্কুল (১৮৭৮) ও কিশোরীলাল জুবিলি হাইস্কুল (১৮৮৭)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর