advertisement
advertisement

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

রাজধানীর উত্তরার বাসা থেকে গতকাল বুধবার রাতে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আজ সোমবার এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, এদিন আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাথী সাহা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।তবে আজ নুরুল ইসলামকে আদালতে হাজির করা হয়নি। তিনি কারাগারে আছেন।নুরুল ইসলামের জামিন চেয়ে আবেদনে বলা হয়, তাঁর বয়স ৮১ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং নিজ বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তিনি সাবেক শিক্ষামন্ত্রী, চারবার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা।আবেদনে আরও বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের অনেক আগে থেকেই তিনি রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর