advertisement
advertisement

‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা

ঝালমুড়ি বিক্রেতা আহম্মদ হোসাইন শেখ আফজাল ২৯ বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ ভোটে হেরেছিলেন। এরপর আর নির্বাচন করেননি। এবার আবার প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন তিনি। গতকাল রোববার বিকেলে কুড়িগ্রামের রাজারহাটে

advertisement

‘কথা নয়, কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়’ স্লোগানে ভোটের মাঠে নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রেতা আহম্মদ হোসাইন শেখ আফজাল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নামছেন না ৬১ বছর বয়সী আফজাল।

১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন মাত্র ছয় ভোটের ব্যবধানে। এরপর আর নির্বাচন করেননি। এরই মধ্যে কেটে গেছে ২৯ বছর।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের ইউপি নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ধাপে হওয়ার কথা রয়েছে।প্রায় ৩৫ বছর ধরে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আফজাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর