advertisement
advertisement

টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ

সুপারস্পোর্ট পার্কের উইকেটের সামনে বাংলাদেশ দলের চার পেসার—খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম

advertisement

সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টে চার বিশেষজ্ঞ পেসার খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সুপারস্পোর্ট পার্কের বাইশ গজ পেসবান্ধব হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টপ্রশ্ন হলো, টেস্টে বাংলাদেশ সর্বশেষ কবে চারজন বিশেষজ্ঞ পেসার খেলিয়েছে?তানজিদ আউট, অল্পের জন্য বাঁচলেন মুমিনুলউত্তরটা একটু ভেঙে দিতে হয়।

বিশেষজ্ঞ নয়, মিডিয়াম পেসার ‘পার্ট টাইম’ হিসেবে কাজে লাগেন—এটা বিবেচনা করলে বাংলাদেশ সর্বশেষ চার পেসার খেলিয়েছে ২০১৯ ওয়েলিংটন টেস্টে। নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে জেতা সেই ম্যাচে ৪ পেসার ছিলেন—আবু জায়েদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।সৌম্যকে বাংলাদেশ দলের হয়ে নিয়মিত মিডিয়াম পেস বোলিং করতে দেখা যায় না। কিন্তু সে ম্যাচে নিউজিল্যান্ডের এক ইনিংসে ২১ ওভার বোলিং করেছিলেন সৌম্য।

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত আরও কয়েকটি ম্যাচে বাংলাদেশের চতুর্থ পেসার হিসেবে বল করেছেন এই ব্যাটিং–অলরাউন্ডার।সৌম্য সরকারসৌম্যর আগে আরেক অলরাউন্ডার আফতাব আহমেদও বেশ কয়েকটি টেস্টে বাংলাদেশের চতুর্থ পেসার হিসেবে বল করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর