শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। সিএমএম কোর্ট, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
প্রথমে রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হলেও আজ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সকালে জানিয়েছিল, তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলাটি ডিবি তদন্ত করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।