advertisement
advertisement

ইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
ইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক

ইয়াবা তৈরির মেশিনসহ গ্রেপ্তার যুবক

advertisement

ইউটিউবে ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন এক যুবক। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় বসান। সেখানে ইয়াবা তৈরি করে বিক্রিও শুরু করেন। গতকাল শনিবার রাতে মোহাম্মদ তৌহিদুল আলম নামের ওই যুবককে গ্রেপ্তারের পর এ তথ্য জানতে পেরেছে পুলিশ। পুলিশ বলছে, তৌহিদুলের কাছ থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল রাতে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন। এরপর তৌহিদুলকে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল ও ইয়াবার আকার নির্ধারণের যন্ত্র উদ্ধার করা হয়।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৌহিদুল স্বীকার করেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর