বাঁ থেকে চার আলোকচিত্রী জারিয়া ইসলাম, আনজার করিম, আয়েশা রাহগির ও জায়ান আবদুর রহমান।
নির্মাণাধীন বহুতল ভবনের ওপর ঝুঁকি নিয়ে কাজ করছেন এক শ্রমিক। মাথার ওপর উঁচু হয়ে আছে ক্রেন। কোথাও নির্মাণশ্রমিকেরা বিশ্রাম নিচ্ছেন ট্রাকে। আবার শহরের একটি ব্যাংকের সিঁড়িতে মায়ের সঙ্গে বসে আছে শিশুরা।
রাজধানীর প্রতিদিনের এমন নানা দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন চার কিশোর আলোকচিত্রী; যা ব্যস্ততার মধ্যে অনেকেরই নজর এড়িয়ে যায়।এসব ছবি নিয়ে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপোজার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী। এতে স্থান পেয়েছে আনজার করিম, আয়েশা রাহগির, জারিয়া ইসলাম ও জায়ান আবদুর নামের চার কিশোরের তোলা ৩৫টি ছবি।
এই কিশোরেরা স্যার জন উইলসন স্কুল ও আগা খান একাডেমির শিক্ষার্থী।প্রদর্শনীর ছবিগুলোতে উঠে এসেছে বাংলাদেশের মানুষের জীবনযাপন ও সংস্কৃতির নানা চিত্র।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।