advertisement
advertisement

অনলাইন জুয়ায় আসক্ত ছিল কিশোর, টাকার জন্য হত্যা করে নানিকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন জুয়ায় আসক্ত ছিল কিশোর, টাকার জন্য হত্যা করে নানিকে

হত্যা

advertisement

অনলাইন জুয়ায় আসক্ত ছিল ১৬ বছরের কিশোর। জুয়া খেলার টাকার জন্য এক পর্যায়ে নানির স্বর্ণালংকার চুরির ফন্দি আঁটে। সেই পরিকল্পনা গড়ায় হত্যাকাণ্ডে। চাঁদপুর শহরের ভাড়া বাসায় নানি লুৎফুন্নাহারকে (৬৫) হত্যা করে সে। পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর।গতকাল রোববার সন্ধ্যার দিকে ওই কিশোরকে আটক করে পুলিশ।

আজ বিকেলে তাকে আদালতে তোলা হলে হত্যার কথা স্বীকার করে সে জবানবন্দি দেয় বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।চাঁদপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার কিশোর নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের জিজ্ঞাসাবাদেও ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার কিশোর অনলাইনে জুয়ায় অভ্যস্ত ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর