ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন ‘ইটেরভাটা ডটকম’ প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬
ইটভাটার কারণে কোনো এলাকার মানুষ কতটা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তা জানা যাবে অনলাইন ট্র্যাকার থেকে। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘iterbhata.com’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে দেশের ইটভাটাগুলোর অবস্থান, ভাটার ধরন এবং সেগুলোর কারণে সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার’ শীর্ষক অনুষ্ঠানে ট্র্যাকারটির উদ্বোধন করা হয়।
গবেষণাপ্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘এই ট্র্যাকার দেখলেই আমরা বুঝতে পারব কোন ইটভাটা কতটুকু দূষণ করছে। এর মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাজ করা অনেক সহজ হবে।
এ ধরনের ট্র্যাকার ভবিষ্যতে আরও দূষণকারী যেসব শিল্প যেমন সমিল, হাসকিং মিল, এমনকি বন উজাড়ের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হতে পারে।’ট্র্যাকারটির অন্যতম উদ্যোক্তা ও গবেষক দলের প্রধান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন বলেন, মূলত জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ট্র্যাকার তৈরি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।