রাজধানীর রমনা কালীমন্দির গেট এলাকায় সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মোরসালিনা অনিকা এবং ছাত্রনেতা অনিন্দ্য বিশ্বাসের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
আজ সোমবার উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ বিষয়ে যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, মোরসালিনা অনিকা উদীচী ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ‘ঢাকা পেপার্স’-এর হেড অব প্রোডাকশন।
আর অনিন্দ্য বিশ্বাস বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞান অনুষদ শাখার আহ্বায়ক।গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া তথ্যের বরাতে বিবৃতিতে অভিযোগ করা হয়, রমনা কালীমন্দির গেট এলাকায় ছাত্রদল নামধারী ১২ থেকে ১৩ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।