আদালতে হাজির করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আসলাম। ইমিগ্রেশন পার হওয়ার সময় গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সিএমএম আদালত, ঢাকা, ২৩ নভেম্বর
জুলাই অভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ নানা অপরাধে নতুন করে জড়িয়ে পড়েন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। এরপর তাঁকে গ্রেপ্তারে উদ্যোগী হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে গত আগস্টে তাঁকে ধরতে তেজগাঁও এলাকায় অভিযানও চালানো হয়। তবে সে সময় পরিচয় গোপন করে পুলিশের সামনে দিয়েই চলে যান তিনি।
তারপর সুইডেন আসলামকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোগ নেয় ডিবি। ডিবির একটি সূত্র বলছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তখন আসলামও জামিনে মুক্তি পান। পরে বিদেশে চলে যান। সেখানে বসেই কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন তিনি। ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম।
গোয়েন্দারা তাঁর ঢাকায় আসার খবর পেয়ে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।