অনলাইনে এইচএসসির ফল দেখছেন একজন শিক্ষার্থী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। আর ফলাফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর। আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। তবে এই ফল নিয়ে একাধিকবার ভুলের ঘটনা ঘটেছে।
প্রথমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার জানানো হয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন এবং নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। আর নতুন জিপিএ-৫ পান ১৬০০ পরীক্ষার্থী।
সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে সংশোধিত ফলাফল জানিয়েছে, তাতে দেখা যায় নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ১ হাজার ৬২০ জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।