advertisement
advertisement

চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী কারাগারে

টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী

advertisement

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ–প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। গতকাল রোববার বিকেলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে আটক করে পুলিশে দেয়। পরে তানিয়া আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে চিনতে পেরে আটক করেন। পরে তাঁকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার প্রেক্ষাপটে তানিয়া আক্তার হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর