advertisement
advertisement

প্রথম বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬ শুরু ২৭ নভেম্বর; ড্র–ট্রফি–জার্সি উন্মোচন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
প্রথম বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬ শুরু ২৭ নভেম্বর; ড্র–ট্রফি–জার্সি উন্মোচন

advertisement

টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস—এই স্লোগানে বর্ণিল আয়োজনে ২৭ নভেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত ফুটবল কাপ ২০২৬। অ্যাথলেটস হাব বেরাইদ, ঢাকায় তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ১২টি সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

গতকাল রোববার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুটবল টুর্নামেন্ট পলিসি কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হাকিম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী, মো. আশরাফুজ্জামান, মোহাম্মাদ জিয়াউল হক জিকো, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ফুটবল আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, ভিদ্রেসের এরিয়া ম্যানেজার পাও পার্ডো বাদিয়া ও চায়না গ্লেজের ডিএমডি এনডি তাও।সংবাদ সম্মেলনে বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের বন্ডি আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর