বিয়ের মৌসুম মানেই গায়েহলুদ, মেহেদি, বিয়ে কিংবা বউভাতের একের পর এক আয়োজন। হবু কনে থেকে ব্রাইডসমেইড, সবারই থাকে পোশাক, গয়না ও সাজের নানা প্রস্তুতি। তবে বিশেষ দিনের সাজে নিখুঁত দেখাতে ত্বকের যত্নও কম গুরুত্বপূর্ণ নয়।অনুষ্ঠানের দিন ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাতে চাইলে শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগে থেকেই শুরু করতে হবে পরিচর্যা। কিন্তু কত দিন আগে থেকে শুরু করবেন ত্বকের যত্ন?
কোন সময়ে কী করবেন?ত্বকের যত্নের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, বিশেষ দিনের কয়েক দিন আগে ফেশিয়াল করানো কিংবা নতুন প্রসাধনী ব্যবহার শুরু করলেই ত্বক সুন্দর হয়ে উঠবে, এমন নয়। বরং ত্বকের ধরন ও সমস্যা বুঝে নিয়মিত পরিচর্যা করাই ভালো।
জেনে নিন, বিয়ে ও উৎসবের মৌসুম সামনে রেখে কখন থেকে কীভাবে শুরু করবেন ত্বকের যত্ন।৩ থেকে ৬ মাস আগেত্বকে ব্রণ, মেছতা, পুরোনো দাগ কিংবা অতিরিক্ত শুষ্কতার সমস্যা থাকলে এ সময় থেকেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।