সংগীত পরিবেশনা
‘প্রথম আলোর চোখে আমরা বাংলাদেশ দেখি’—যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা এ কথা বলেন। ২০ নভেম্বর বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর বন্ধুসভা।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বন্ধুসভার বন্ধু খন্দকার রুবাইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন বলেন, ‘প্রথম আলোর চোখে আমরা বাংলাদেশ দেখি।
এই পত্রিকার কলাম পড়লে দেশের গতিবিধি বোঝা যায়।’শুভেচ্ছা জানান অতিথিরাশুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, কৃষি বিপণন অধিদপ্তরের যশোরের জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, নড়াইল জেলার স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন, ব্যাংক কর্মকর্তা শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সায়েদা বানু, পত্রিকা পরিবেশক প্রতিনিধি তাসনিয়া বুশরা, বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রো...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।