আনোয়ার মোল্লা
আগামী বুধবার ছেলের জন্মদিন। তাই বাড়িতে আসার প্রস্তুতি নিয়েছিলেন পুলিশের কনস্টেবল আনোয়ার মোল্লা (৩৩)। এ জন্য তিনি ছুটিও নিয়েছিলেন। কিন্তু বাড়িতে জীবিত ফিরতে পারলেন না। নিহত পুলিশ সদস্য আনোয়ারকে নিয়ে এ কথা বলছিলেন তাঁর স্ত্রী আনিসা আক্তার।নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গতকাল রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আনোয়ার মোল্লা।
এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন।আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্তখন্দ এলাকার মৃত জত্তন মোল্লার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। আনোয়ার ২০১৮ সালে পুলিশে যোগ দেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে। আনোয়ার সবশেষ নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তাঁর স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে থাকে।আনোয়ার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর গ্রামের বাড়ি দত্তখন্দে নেমে এসেছে শোকের ছায়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।