কেউ গেম খেলেন গাড়ির রেস কিংবা রোমাঞ্চকর মিশনের জন্য, কেউ আবার ভার্চুয়াল দুনিয়ায় নিজের পছন্দমতো পোশাক পরে স্টাইল দেখাতেই বেশি আগ্রহী। এমনই এক নতুন ফ্যাশন অভিজ্ঞতা নিয়ে আলোচনায় ‘গ্র্যান্ড থেফট অটো ৬’।গেমটির কাল্পনিক শহর ভাইস সিটির চরিত্র, পোশাক, স্টাইল স্টেটমেন্ট ও লাক্সারি অ্যাকসেসরিজ এখন গেমিংয়ের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে ফ্যাশন দুনিয়াতেও।
নিজের পছন্দমতো চরিত্র সাজানো থেকে শুরু করে বাস্তবের ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে নানা আয়োজন। সব মিলিয়ে জিটিএ ৬ হয়ে উঠছে ফ্যাশনপ্রেমীদের নতুন ভার্চুয়াল ঠিকানা।দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত এই গেম ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। মায়ামি শহরের আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার অংশ ভাইস সিটি। রোদঝলমলে সমুদ্রসৈকত, নীয়ন আলোয় সাজানো রাতের শহর, বিলাসবহুল জীবনযাপন আর বিচিত্র সব চরিত্র।
সব মিলিয়ে শহরটির রয়েছে নিজস্ব স্টাইল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।