advertisement
advertisement

ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়

গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বের পাশাপাশি পরিচিতি পর্বেও মঞ্চে দেখা যায় মাহিকে।

advertisement

পুয়ের্তো রিকোয় আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তার আগে আজ বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। চূড়ান্ত পর্বের মহড়া নিয়েও ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। কিন্তু বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এখনো মহড়ায় যোগ দিতে পারেননি।

জ্বর, নিম্ন রক্তচাপ ও গলাব্যথায় অসুস্থ হয়ে হোটেলকক্ষেই সময় কাটছে তাঁরগত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বের পাশাপাশি পরিচিতি পর্বেও মঞ্চে দেখা যায় মাহিকে।অসুস্থতার মধ্যেও প্রতিটি পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে হেঁটেছেন মাহি। বিশেষ করে সুইমস্যুট পর্বে তাঁর হাঁটা ছিল সাবলীল ও প্রাণবন্ত।

ইভনিং গাউন পর্বেও কোনো দৃশ্যমান জড়তা ছাড়াই নিজের উপস্থাপনা শেষ করেন তিনিঅথচ প্রিলিমিনারি রাউন্ড চলাকালেই জ্বরে আক্রান্ত ছিলেন মাহি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর