advertisement
advertisement

খামারে মুরগি চুরির অভিযোগে দিনমজুরকে মারধর, পরে হাসপাতালে মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
খামারে মুরগি চুরির অভিযোগে দিনমজুরকে মারধর, পরে হাসপাতালে মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ রোববার দুপুরে

advertisement

রংপুরের বদরগঞ্জে খামার থেকে মুরগি চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে তাঁকে মারধর করা হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মকবুল হোসেন (২৭) দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা গ্রামে। তাঁর স্ত্রী ও দুই মেয়ে আছে।

মৌলভীর ডাঙ্গা গ্রামটি বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী। আজ রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মুমূর্ষু অবস্থায় মকবুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে লাশ এনে থানায় রাখা হয়েছে।

আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে হাত-পা বেঁধে পেটানোর কারণে মকবুলের মৃত্যু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর