advertisement
advertisement

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ

হাইকোর্ট

advertisement

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ রোধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞ (সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগবিশেষজ্ঞ ও আইনবিদ) সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর চলতি মাসের শুরুতে রিটটি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর