advertisement
advertisement

আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ বিবৃতিতে বলা হয়, ‘তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।’আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতা-কর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর