advertisement
advertisement

অ্যান্ড্রয়েড ফোনে ট্যাপ করেই পাঠানো যাবে ছবি ও ফাইল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অ্যান্ড্রয়েড ফোনে ট্যাপ করেই পাঠানো যাবে ছবি ও ফাইল

আইফোনের এয়ারড্রপের মতো এবার অ্যান্ড্রয়েড ফোনেও ছবি ও ফাইল পাঠানো যাবে

advertisement

আইফোনের এয়ারড্রপের মতো এবার অ্যান্ড্রয়েড ফোনেও দুটি ডিভাইস পাশাপাশি এনে স্পর্শ করিয়ে ছবি, যোগাযোগের তথ্য ও বিভিন্ন ফাইল আদান–প্রদান করা যাবে। এ সুবিধা চালু করছে গুগল। ‘ট্যাপ টু শেয়ার’ নামের নতুন এই সুবিধার ফলে দুটি ফোনের মধ্যে তথ্য আদান–প্রদানের জন্য আলাদাভাবে ফাইল খুঁজে পাঠানোর প্রয়োজন হবে না।

ফোন দুটি পাশাপাশি আনলেই সহজে তথ্য বিনিময় করা যাবে।অ্যান্ড্রয়েড ফোনে ফাইল আদান–প্রদানের জন্য এত দিন গুগলের ‘কুইক শেয়ার’ সুবিধা ব্যবহার করতে হতো। অ্যাপলের এয়ারড্রপের মতো কাজ করা এই সুবিধায় এবার যুক্ত হচ্ছে ট্যাপ টু শেয়ার। এর মাধ্যমে সমর্থিত দুটি অ্যান্ড্রয়েড ফোন একে অপরের কাছাকাছি এনে স্পর্শ করালেই তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া শুরু হবে।প্রাথমিকভাবে গুগলের পিক্সেল ৬ ও পরবর্তী মডেলের ফোনে সুবিধাটি চালু করা হচ্ছে।

পাশাপাশি স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলেও এটি ব্যবহার করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর