advertisement
advertisement

বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে

advertisement

‘বাঙালি মুসলমান’—এই পরিচয়ের জন্ম কীভাবে, কোন ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতায়? বাঙালিত্ব ও মুসলমানিত্বের সমন্বয়, আত্মপরিচয়ের সংকট এবং ইতিহাসের নানা বাঁক পেরিয়ে এই জনগোষ্ঠী কীভাবে নিজের স্বরূপ নির্মাণ করেছে, তা বাঙালি মুসলমানের সৃষ্টিশীল রচনা অবলম্বনে অনুসন্ধান করা হয়েছে এ নিবন্ধে।

ধারাবাহিক এই লেখার প্রথম পর্বে রয়েছে ‘বাঙালি মুসলমান’ পরিচয়ের উদ্ভব, বিকাশ ও ঐতিহাসিক পটভূমির আলোচনা।সাহিত্যে হোক আর ইতিহাসেই হোক, ‘বাঙালি মুসলমান’ জনগোষ্ঠীর আত্মপরিচয়ের সন্ধানবিষয়ক যেকোনো আলোচনার আগে এই বর্গটার কুলঠিকুজি নিয়ে কথা বলা দরকার। কারণ, ব্যাপারটা জটিল ও বহুস্তরীয়। অনেক দূর পর্যন্ত রাজনৈতিক কূট-ক্যাচালে ভরাও বটে। তাই বাঙালি মুসলমান কারা, কখন থেকে কীভাবে, কেন এই বর্গটার উদ্ভব হলো, তা জানা-বোঝা দরকার।

মনে রাখতে হবে, বাঙালি মুসলমান শব্দবন্ধটা সব সময় সমান তাৎপর্যে ও মাত্রায় সাহিত্যে, গবেষণায় ও ইতিহাসে ব্যবহৃত হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর