advertisement
advertisement

বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
বায়ুদূষণে শিশুদের ঝুঁকি এত বেশি কেন

বায়ুদূষণের সঙ্গে শিশুর স্বাস্থ্যের প্রতীকী

advertisement

শিশুটির বয়স ৩। ওর জন্ম হয়েছিল বরিশালে। জন্মের সময় বড় ধরনের কোনো অসুস্থতা শিশুটির ছিল না। শিশুটির বাবা গাজীপুরে একটি কারখানায় কাজ করতেন। শিশুটি কিছুটা বড় হওয়ার পর তাকে গাজীপুরে নিয়ে আসা হয়। এরপরই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। তাকে নিয়ে আসা হয় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।

সেখানে শিশুটিকে চিকিৎসা দেন ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড আরআইসিইউর অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘যখনই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে তখনই সে সুস্থ থেকেছে। আবার যখন তাকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আবার অসুস্থ হয়ে পড়েছে। শিশুর শরীরে বায়ুদূষণের প্রভাব আমরা সরাসরি দেখতে পাই না।

কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, দূষিত থাকা শিশুর অসুস্থ হওয়ার ঘটনা অনেক।’অধ্যাপক প্রবীর কুমার সরকার অন্তত ৫০০ শিশুর অবস্থা পর্যবেক্ষণ করেছেন এ পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর