ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি
একটি দলের বেতন বাজেট দিয়ে আরেকটি দলের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু একজন ফুটবলারের বেতন দিয়ে যদি পুরো একটি ক্লাবের খেলোয়াড়দের বেতন মেটানো যায়! অবিশ্বাস্য মনে হলেও মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ক্ষেত্রে সেটিই সত্যি।যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির রাজত্ব শুধু মাঠের পারফরম্যান্সে নয়, বেতনের অঙ্কেও। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) প্রকাশ করেছে ২০২৬ সালে খেলোয়াড়দের বেতনের সর্বশেষ হালনাগাদ তালিকা।
সেখানে দেখা যাচ্ছে, বছরে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার, যা এমএলএসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি।মেসির এ পারিশ্রমিকের অঙ্ক আরও বিস্ময়কর হয়ে ওঠে অন্য একটি পরিসংখ্যানে। ইন্টার মায়ামিকে বাদ দিলে এমএলএসে ২৯টি দলের মধ্যে মাত্র তিনটি দলের সব খেলোয়াড়ের পেছনে ব্যয় মেসির একার পারিশ্রমিকের চেয়ে বেশি।
অর্থাৎ লিগের বাকি ২৬টি দলের প্রত্যেকটির খেলোয়াড়দের জন্য মোট বেতন খরচের চেয়েও বেশি বেতন পান মেসি।এবারের তালিকায় অবশ্য মেসির পেছনে ছুটছেন আরও কয়েকজন তারকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।