চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে ও আগুন ছড়িয়ে পড়ে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায়
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ও আগুনে স্বামী–স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় একটি চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দগ্ধ ব্যক্তিরা হলেন শাহীন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা আক্তার (২৬), শাহীনের ছোট ভাই সাহেদ আলী (২৫) ও লিমার আত্মীয় মো. হোসেন (২৪)। হোসেন কদিন আগে শাহীনের বাসায় বেড়াতে এসেছিলেন। শাহীন ও সাহেদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়। লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়।
শাহীন চাকরিসূত্রে সপরিবার পশ্চিম মাসদাইর এলাকার ওই ভাড়া বাসায় থাকেন।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে লিমা রান্নার জন্য চুলা জ্বালাতেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।