advertisement
advertisement

ইয়ুথ ট্যুরিজম এক্সপোর আজ শেষ দিন, ছাড়ে বুকিং করতে পারেন হোটেল-রিসোর্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
ইয়ুথ ট্যুরিজম এক্সপোর আজ শেষ দিন, ছাড়ে বুকিং করতে পারেন হোটেল-রিসোর্ট

advertisement

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) চলছে তিন দিনের ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) আয়োজনের শেষ দিন। সকাল ১০টায় শুরু হওয়া মেলা রাত ৮টা পর্যন্ত চলবে। নিবন্ধন করে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন।দেশের হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।দেশের অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়ে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এই আয়োজন করেছে। গত বৃহস্পতিবার কেআইবিতে এক্সপোটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) মো. সাইয়েদ বিন আবদুল্লাহ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইটাবের উপদেষ্টা মহসিনুল হাকিম, সভাপতি ইমরানুল আলম এবং সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রাজা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর