advertisement
advertisement

দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক

advertisement

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক কি আগ্রায় তাজমহল দেখতে কিংবা নিজামুদ্দিন দরগায় যেতে পারবেন? বিষয়টি এখনো পরিষ্কার নয়। তিন দিনের জন্য ভারতে এসে মালিক কিন্তু ওই দুই জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাধ তাঁর মিটবে কি না, ভারত সরকার এখনো পরিষ্কারভাবে কিছু জানায়নি।সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে মুসাদ্দিক গতকাল শুক্রবার ভারতে এসেছেন।

ভারত সরকারের আমন্ত্রণেই তাঁর এই সফর। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লির পুরোনো কেল্লায় বসেছে এসসিওর ‘সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম’-এর সম্মেলন। ভারত এই সম্মেলনের আয়োজক।প্রচলিত রীতি ও সাংগঠনিক নীতি অনুযায়ী গত ২৮ অক্টোবর পাকিস্তানসহ সব এসসিও সদস্যদেশকে আমন্ত্রণ জানানোর কথা ভারত ঘোষণা করেছিল।

পরে সংগঠনের প্রটোকল অনুযায়ী ভারত আমন্ত্রণ জানায় পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে।তবে গত শনিবার ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পর পাকিস্তান মুসাদ্দিক মালিককে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর