advertisement
advertisement

সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের কেউ কেউ ফিরছেন ঝুঁকি নিয়ে, অন্যদের ফেরার আকুতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের কেউ কেউ ফিরছেন ঝুঁকি নিয়ে, অন্যদের ফেরার আকুতি

কাঠের ট্রলারে সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আসেন পর্যটকেরা। আজ দুপুরে

advertisement

জাহাজ চলছে না, সাগরও উত্তাল। তবু কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন থেকে ফিরতে মরিয়া দ্বীপটিতে আটকে পড়া পর্যটকেরা। তাঁদের অনেকেই কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে টেকনাফ হয়ে ফিরছেন। আর অন্যরা ফেরার আকুতি জানাচ্ছেন।কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ গতকাল শুক্রবার দুপুরে ভারতের ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে। তবে এর প্রভাবে এখনো সাগর উত্তাল রয়েছে।

তাই গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দ্বীপটিতে ওই দিন প্রায় দেড় হাজার পর্যটক আটকে ছিলেন। তাঁদের মধ্যে ১০টি ট্রলারে ৩০০ পর্যটক আজ শনিবার টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরেছেন এবং প্রায় ১ হাজার ২০০ পর্যটক দ্বীপটিতে রয়েছেন।আটকে পড়া পর্যটকেরা গত মঙ্গলবার ও বুধবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে চারটি জাহাজে দ্বীপে গিয়েছিলেন।

জাহাজগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ।স্থানীয় প্রশাসন ও পর্যটন–সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, আটকে পড়া পর্যটকেরা দ্রুত ফিরতে চাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর