advertisement
advertisement

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা। কোলাজ

advertisement

শুটিং শেষ মানেই সম্পর্কের ইতি নয়। কোনো কোনো ছবির সেটে তৈরি হয় এমন বন্ধুত্ব, এমন আত্মিক সম্পর্ক, যা শুটিং শেষ হওয়ার পরও অটুট থেকে যায়। সেই ভালো লাগা কিংবা কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হিসেবে তারকারা কখনো সহশিল্পীকে উপহার দিয়েছেন দামি গাড়ি, কখনো বিলাসবহুল ঘড়ি, আবার কখনো পুরো ছবির কলাকুশলীদের হাতে তুলে দিয়েছেন মূল্যবান উপহার। সাম্প্রতিক সময়ে সালমান খানের এমনই এক উপহার নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিজের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর দলের সদস্যদের জন্য সুইস ঘড়ি উপহার দিয়েছেন তিনি। তবে বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এমন ঘটনা নতুন নয়। শাহরুখ খান, কমল হাসান, মামুত্তি, এস এস রাজামৌলির মতো তারকারাও বিভিন্ন সময়ে সহশিল্পী ও পরিচালকদের চমকে দিয়েছেন ব্যয়বহুল কিংবা স্মরণীয় উপহার দিয়ে।

উপহারের অঙ্ক যত বড়ই হোক, এসব ঘটনার পেছনে অনেক সময় কাজ করেছে কৃতজ্ঞতা, বন্ধুত্ব কিংবা দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক।সালমান খানের ঘড়িতে চমক ‘মাতৃভূমি’র দল১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলের নিজের খামারবাড়িতে ‘মাতৃভূমি’ ছবির দলের সদস্যদের আমন্ত্রণ জানান সালমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর