advertisement
advertisement

আওয়ামী লীগ এক সপ্তাহে রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে, তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
আওয়ামী লীগ এক সপ্তাহে রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে, তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। ঢাকা, ২১ নভেম্বর ২০২৬

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘জঙ্গিবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আওয়ামী লীগ দা, রড নিয়ে গাছপালা কেটে রাস্তাঘাট অবরোধ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। রাজপথে দা-রড নিয়ে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটি জঙ্গিবাদ।

গত এক সপ্তাহে তারা যা দেখিয়েছে, এর চেয়ে বড় জঙ্গিবাদ আর হতে পারে না।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আজ শনিবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

‘১১–দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী।সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডিসেম্বরে দেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর