advertisement
advertisement

যে ৬ ধরনের খাবার মুসলমানের জন্য খাওয়া হারাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
যে ৬ ধরনের খাবার মুসলমানের জন্য খাওয়া হারাম

advertisement

ইসলামে খাদ্য ও পানীয় গ্রহণের বিষয়টি মুমিনের ইমান, চরিত্র ও ইবাদত কবুল হওয়ার সঙ্গে সরাসরি জড়িত।

রাসুল (সা.) সতর্ক করেছেন যে হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম ভক্ষণকারীর দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না।ইসলামি আইনশাস্ত্রের মূলনীতি হলো—পৃথিবীর সব বৈধ, পবিত্র ও স্বাস্থ্যকর খাবার মানুষের জন্য হালাল; শুধু সেসব খাবারই নিষিদ্ধ (হারাম) করা হয়েছে, যেগুলো মানুষের শরীর, মস্তিষ্ক ও আত্মার জন্য ক্ষতিকর এবং যেগুলোর ব্যাপারে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।১. পবিত্র কোরআনে নিষিদ্ধ চারটি মৌলিক বস্তু পবিত্র কোরআনের একাধিক আয়াতে (সুরা বাকারা, আয়াত: ১৭৩; সুরা মায়িদা, আয়াত: ৩; সুরা আনআম, আয়াত: ১৪৫) চারটি বস্তুকে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে:গলা টিপে মারা যাওয়া প্রাণী, প্রহারে মৃত প্রাণী, ওপর থেকে পড়ে মারা যাওয়া প্রাণী, শিংয়ের আঘাতে মৃত প্রাণী এবং হিংস্র পশুতে খাওয়া প্রাণী (যদি জীবিত অবস্থায় জবাই করা সম্ভব না হয়) খাওয়া নিষিদ্ধ।ক. মৃত প্রাণী: যেসব হালাল প্রাণী ইসলামি উপায়ে জবাই না হয়ে স্বাভাবিক রোগে, বার্ধক্যে বা দুর্ঘটনায় মারা যায়, সেগুলোর মাংস খাওয়া হারাম।এ ছাড়া সুরা মায়িদার ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে—গলা টিপে মারা যাওয়া প্রাণী, প্রহারে মৃত প্রাণী, ওপর থেকে পড়ে মারা যাওয়া প্রাণী, শিংয়ের আঘাতে মৃত প্রাণী এবং হিংস্র পশুতে খাওয়া প্রাণী (যদি জীবিত অবস্থায় জবাই করা সম...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর