advertisement
advertisement

শান্তির ঠিকানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
শান্তির ঠিকানা

গ্রামের পাশেই বিলে ফুটেছে শাপলা ফুল। দেখেই মুগ্ধ হয়ে বিলে নেমে ফুল তুলে বাড়ি ফিরছে গ্রামীণ দুই শিশু। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার শাহবাসপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

advertisement

প্রতিবছর পূজার ছুটিতে আমরা গ্রামের বাড়িতে যাই। ছুটির দিনসংখ্যা কম হলেও এর স্মৃতিগুলো ভোলার নয়। সারা বছর আমরা এই ছুটির অপেক্ষায় থাকি। ক্যালেন্ডারের পাতা উল্টে দিন গুনি। অবশেষে প্রতীক্ষার অবসান হয়। ছুটি শুরু হতেই আমরা রওনা দিই গ্রামের বাড়ির পথে।সত্যি বলতে, আমরা সেখানে শুধু ছুটি কাটাতে যাই না, যেন রূপকথার কোনো রাজ্যে বেড়াতে যাই। গ্রামের পরিবেশের সঙ্গে শহরের পরিবেশের আকাশ-পাতাল পার্থক্য।

শহরে আমাদের ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। আর গ্রামে ঘুম ভাঙে পাখির মিষ্টি ডাক কিংবা মোরগের কুকুরুকু শব্দে।ঘুম থেকে উঠেই শিশুরা ধানখেত পেরিয়ে ছুটে যায় বড় মাঠে। কেউ খেলায় মেতে ওঠে, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। গ্রামের পুরুষেরা নিজেদের খেতে ফলানো টাটকা সবজি কিংবা নদী থেকে ধরা মাছ নিয়ে রওনা হন বাজারের দিকে। আর নারীরা সকালে উঠান পরিষ্কার করেন। হাঁস-মুরগি ও গরু-ছাগলকে খাবার দেন।

এভাবেই শুরু হয় গ্রামের মানুষের নতুন একটি দিন।ইংরেজি বলতে গিয়ে ভুল হচ্ছে না তো?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর