advertisement
advertisement

অন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা

ত্রিধা চৌধুরী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

গতকাল ২২ নভেম্বর ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জন্মদিন। কলকাতার মেয়ে, পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজি নিয়ে। কিন্তু বিজ্ঞানী হওয়ার পথে না হেঁটে বেছে নিয়েছেন অভিনয়। বাংলা সিনেমা দিয়ে শুরু। এরপর তেলেগু, হিন্দি সিনেমা, টেলিভিশন ও ওয়েব সিরিজ—বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। তবে প্রকাশ ঝার ‘আশ্রম’ সিরিজের ববিতা চরিত্র তাঁকে এনে দিয়েছে সবচেয়ে বেশি পরিচিতি। জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

১৯৮৯ সালের ২২ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম ত্রিধার। কলকাতায়ই তাঁর শৈশব ও বেড়ে ওঠা। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেউচ্চশিক্ষার বিষয় ছিল মাইক্রোবায়োলজি। অভিনয়ের শখ ছোটবেলা থেকে। স্কুলে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। তাঁর বাবা প্রথম ছবি তুলতেন।

বাবার শিল্পীমনস্কতা তাঁকে অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর