হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে
দেশে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল—এ সময়ের মধ্যে এ রোগে ৯ জনের প্রাণ গেল। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
তবে চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে হামের উপসর্গে মারা গেছে ৯৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল রুম) রোববারের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৪৭ জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।