advertisement
advertisement

২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য

শাহরুখ খান

advertisement

ছোট ছেলে শাহরুখ বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু অন্যের গল্প বোঝার চেষ্টা করতে হবে। ২৬/১১ হামলায় বেঁচে যাওয়া তরুণী দেবিকা রোতাওয়ানের সঙ্গে তাঁর আবেগঘন সাক্ষাৎও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পৃথিবীতে ঘৃণা ছড়াতে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য, একটু ভুল–বোঝাবুঝি কিংবা সামান্য উসকানিই কখনো কখনো বড় সংঘাতের জন্ম দিতে পারে। কিন্তু সেই ঘৃণাকে ভালোবাসায় বদলানোর উপায় কী?

বলিউড তারকা শাহরুখ খানের কাছে এর উত্তর খুব কঠিন কিছু নয়—সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং বিভেদের বদলে সহাবস্থান। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৬ অনুষ্ঠানে এই বার্তাই দিয়েছেন শাহরুখ।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৮ বছর পূর্তি স্মরণে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় আসরে উপস্থিত ছিলেন ভারতের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের একাধিক তারকা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।শাহরুখের বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল তাঁর ছোট ছেলে আব্রামের সঙ্গে একটি কথোপকথনের স্মৃতিচারণা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর