‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে লাভ হবে না। ২০২৪ সালে সংঘটিত অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ আয়োজিত সমাবেশে এ কথা বলেন হাসনাত কাইয়ূম। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।আওয়ামী লীগের উদ্দেশে হাসনাত কাইয়ূম বলেন, ১৭ বছর ধরে মানুষ গণতান্ত্রিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, লুটপাটের বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিল; কিন্তু এসব দাবির বিপরীতে মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।