advertisement
advertisement

ভিটামিন ই কিসে পাওয়া যায়, কী উপকার  


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
ভিটামিন ই কিসে পাওয়া যায়, কী উপকার  

সব ধরনের বাদাম ও বাদামের তেল ভিটামিন ই-এর চমৎকার উৎস

advertisement

ভিটামিন ই একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটি ভিটামিনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কোষকে ফ্রি-রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধ করে। প্রতিদিন কতটুকু প্রয়োজন প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১৫ মিলিগ্রাম ভিটামিন ই-এর প্রয়োজন হয়। ১০ বছরের নিচে শিশুদের ৭ মিলিগ্রাম।

অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের জন্য ২০ মিলিগ্রাম পর্যন্ত। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ই সাপ্লিমেন্ট খেলে হিতে বিপরীত হতে পারে।উৎস কী সব ধরনের বাদামের তেল, নারকেল তেল, সূর্যমুখীর তেল, ক্যানোলা তেল ইত্যাদিতে পর্যাপ্ত ভিটামিন ই আছে। এ ছাড়া মাছ, ডিম, দুধ, পনির, ঝিনুক, ব্রুকলিতেও অল্প কিছু ভিটামিন ই পাওয়া যায়।

ভিটামিন বড়ি কি সত্যিই দরকারি?উপকারিতা কী ভিটামিন ই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, পরিবেশগত দূষণ এবং ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর