advertisement
advertisement

পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’

পাগলা মসজিদের দানবাক্স থেকে এক প্রেমিকের আবেগঘন চিরকুট পাওয়া গেছে

advertisement

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার ৫১ বস্তা টাকার সঙ্গে এক বস্তা চিঠি-চিরকুটও পাওয়া গেছে। এসবের কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের ভালোবাসা ও আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে চিকন, সুন্দরী হওয়া বা রোগমুক্তির জন্য বাসনা প্রকাশ করেছেন। কেউ আবার পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে চিঠি লিখেছেন।

চার মাস ২৪ দিন পর আজ পাগলা মসজিদের ১৫টি সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে চিরকুট, স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে চলছে টাকা গণনা। গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে।পাগলা মসজিদের সিন্দুকে এবার ৫১ বস্তা টাকা, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশাএকটি চিঠিতে একজন ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার কথা উল্লেখ করেছেন।

হারানো টাকার বেদনা, প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তিনি।চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তাঁর ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর